ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর শি কি পুতিনের সঙ্গ ছাড়বেন?
হুমকি ধমকি কিংবা নিষেধাজ্ঞা কোনো কিছুতেই পুতিনকে বশে আনতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিদিনই একটু একটু করে ইউক্রেনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে রুশ সেনারা। এতে শঙ্কার মুখে ট্রাম্পের ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি। ভ্লাদিমির পুতিনের এমন মানসিকতায় উদ্বিগ্ন ইউরোপ। ভবিষ্যতে নিজেদের স্বাধীনতা ধরে রাখা নিয়েও সন্দিহান তারা। এমন পরিস্থিতিতে একরকম বাধ্য হয়েই পুতিনের ঘনিষ্ঠ মিত্র চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বারস্থ হয়েছেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে শি'র সহায়তা চেয়েছেন তিনি। অর্থাৎ বল এখন শি'র কোর্টে।
