নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি: আবদুল্লাহ মোহাম্মদ তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে। কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল, এটা সবার আগে হতে হবে। নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপ পড়তে পারে। ২৯ অক্টোবর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের 'ইলেকটোরাল সাপোর্ট' শাখার উপদেষ্টা এবং 'প্রি-ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তাহের এসব কথা বলেন। তিনি বলেন, ক্ষমতায় এসেই জামায়াত দুর্নীতির বিরুদ্ধে লড়াই ঘোষণা করবে।
