নতুন শ্রম আইনে কী বার্তা পেল মালিকপক্ষ?
নতুন শ্রম আইনে ২০ জন শ্রমিক থাকলেই ট্রেড ইউনিয়ন করা যাবে। গৃহকর্মী ও নাবিকরা শ্রম আইনের অন্তর্ভুক্ত হবেন। এছাড়া অবৈধ ঘোষনা করা হয়েছে শ্রমিকদের কালো তালিকাভুক্তকরণ। আর কী আছে নতুন শ্রম আইনে? নতুন আইন কতটা শ্রমিক বান্ধব হলো, মালিকদের কী বার্তা দিচ্ছে? সর্বোপরি এর বাস্তবায়ন কীভাবে হবে? এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন শ্রম সংস্কার কমিশনের সাবেক সদস্য ও শ্রমিক অধিকারকর্মী তাসলিমা আখতার লিমা। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
