কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা ট্রাম্পের
বর্ধিত শুল্কারোপ এড়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা শুরু করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ভালোই এগিয়েছিল দুই পক্ষের আলোচনা। কিন্তু হঠাৎ ভাটা পড়ে এতে। এবং কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।
