জীবনানন্দ দাশের ৭১ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
পৃথিবীকে যার একদিন মায়াবী নদীর পাড়ের দেশ বলে মনে হতো, নিজেকে মনে হতো ঝিলের জলঘাস। যিনি সেই জলজ চোখে চারিদিকে তাকিয়েছেন ভয়ে, আগ্রহে কিংবা অনুরাগে- তিনিই রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় তার মৃত্যু ঘটে। কবির ৭১ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।
