কড়া নিরাপত্তায় আদালতে আনিসুল-সালমান এফ রহমান
রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২২ অক্টোবর পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট- সিএমএম আদালত এসব আদেশ দেন।
