আগুনে পুড়ে ছাই কোটি টাকার পণ্য, কী বলছেন ব্যবসায়িরা?
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও ভিলেজ ভবনের ওপর থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ফায়ার সার্ভিস বলছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন উদ্ধার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে ২২টি ইউনিট কাজ করছে। আর অদূরে দাঁড়িয়ে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ দেখছেন ক্ষতিগ্রস্ত আমদানিকারক ও ব্যবসায়িরা।
