গণিমতের মাল ভাগ করে নিয়েছে উপদেষ্টা, বিএনপি ও জামায়াত: নাসিরুদ্দীন পাটোয়ারী
আওয়ামী লীগের রেখে যাওয়া গণিমতের মাল উপদেষ্টা, বিএনপি ও জামায়াত ভাগ করে নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী। ১৯ অক্টোবর নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিবের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
