রাকসুর ভিপি-এজিএসসহ ২০ পদে শিবির
সুদীর্ঘ ৩৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে ২৩টি পদের মধ্যে ২০টিতেই বিপুল জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল 'সম্মিলিত শিক্ষার্থী জোট'। তবে শীর্ষ পদ ভিপি (সহ-সভাপতি) ও এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে শিবিরের জয় এলেও, সাধারণ সম্পাদক- জিএস পদটি নিজেদের করে নিয়েছে 'আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল'-এর প্রার্থী সালাহউদ্দিন আম্মার।
