কেন পাঁচবিবির সড়ক প্রশস্তকরণের কাজ বন্ধ?
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বেড়াখাই থেকে পাগলা বাজার হয়ে গোবিন্দগঞ্জের কামদিয়া সড়ক পর্যন্ত গ্রামীণ রাস্তা প্রশস্তকরণের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ। রাস্তার দুই পাশে গর্ত খুঁড়ে উধাও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যানবাহনের চালকেরা।
