এরদোয়ানের বিরোধিতার মুখেই গাজা সম্মেলনে ছিলেন না নেতানিয়াহু?
মিসরে গাজা সম্মেলনে দেখা যায়নি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। কেন তিনি সেখানে ছিলেন না, তা নিয়ে চলছে নানা আলোচনা। কেউ বলছে তার অনুপস্থিতির পেছনে বড় ভূমিকা রয়েছে তুর্কি প্রেসিডেন্টর। তবে নিজ ঘর সামাল দিতেই নেতানিয়াহু সেখানে যাননি- আছে এমন মন্তব্যও। বিশ্লেষকরা বলছেন, মুসলিম দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভবিক করার যে চেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তা বেশ সংবেদনশীল।
