বাধা পেয়ে কী বললেন আন্দোলনরত শিক্ষকরা?
মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতাসহ তিন দাবি আদায়ে আন্দোলনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার তৃতীয় দিন সকাল থেকে শহীদ মিনারে অবস্থান করেন তারা। বিকাল চারটার মধ্যে প্রজ্ঞাপন না হলে দেন সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা। নির্ধারিত সময়েও দাবি পূরণ না হলে শহীদ মিনার ছাড়েন শিক্ষকরা। সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রা হাইকোর্ট এলাকায় পড়ে পুলিশের বাধার মুখে।
