ইসির সঙ্গে যে কারণে বৈঠক করল জামায়াত
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে করেছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। ১৩ অক্টোবর সোমবার দুপুর ১২টার পরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হয় এই বৈঠক। প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এই বৈঠকে উপস্থিত ছিলেন। জামায়াতের নায়েবে আমির সৈয়দ মো. আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন এ এইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, মতিউর রহমান আকন্দ।
