সড়কের পাশে কেক বিক্রির প্রবণতা বাড়ছে কেন?
সড়কের পাশে কেক বিক্রি এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তবে যারা বিক্রি করছেন তারা বলছেন, ট্রেন্ড নয় প্রয়োজনের তাগিদেই রাস্তায় নামছেন তারা। আর অর্থনীতিবিদরা বলছেন, আনুষ্ঠানিক খাতে কাজের সুযোগ কমে যাওয়ায় অনানুষ্ঠানিক খাতে কর্মসংস্থানের প্রবণতা বাড়ছে। যা অর্থনীতির জন্য ভালো নয়।
