এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত চলবে
প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকরা এ ঘোষণা দেন। শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী বলেন, জনদুর্ভোগ এড়াতে আমরা শহীদ মিনারেই অবস্থান চালিয়ে যাচ্ছি। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চলবে।
