২৫ সেনা কর্মকর্তার নামে গ্রেপ্তারি পরোয়ানা, যা জানাল সেনাসদর
মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ১৫ জন সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। শনিবার ১১ অক্টোবর বিকেলে সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
