কেন সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহারের অভিযোগ এইচআরডব্লিউর?
অন্তর্বর্তী সরকারের অধীনে গ্রেপ্তার হাজারও মানুষ। অনেকের বিরুদ্ধে কেবল সন্দেহের ভিত্তিতে আনা হয়েছে হত্যার অভিযোগ। অনেককে আটক রাখা হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। আটকদের অনেকে অভিযোগ করেছেন, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছেন তারা। রয়েছে পুলিশ হেফাজতে দুর্ব্যবহারের অভিযোগও। এসব ঘটনার সঙ্গে মিল আছে শেখ হাসিনার শাসনামলের।
