কোন বিষয়ে গবেষণার জন্য চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন তিনজন বিজ্ঞানী। তারা হলেন, মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল ও শিমন সাগাগুচি। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন তারা। বাংলাদেশ সময় সোমবার সাড়ে ৩টায় সুইডেনের স্টকহোম থেকে এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
