টানা অষ্টম দিনে দাম বাড়ল বিটকয়েনের— কেন এত উর্ধ্বগতি?
সর্বকালের সবোর্চ্চ দামের রেকর্ড এক লাখ ২৫ হাজার ডলার ছাড়িয়েছে বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল ক্রিপ্টোমুদ্রা বিটকয়েন। বিশ্বের বাজারমূল্য অনুযায়ী, রবিবার নতুন রেকর্ড ছুঁয়েছে বিটকয়েনের দাম। জিএমটি সময় অনুসারে সকাল ৫টা ১২ মিনিটে প্রায় দুই দশমিক সাত শতাংশ বেড়ে বিটকয়েনের দাম দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ২৪৫ দশমিক ৫৭ ডলারে।
