রুশ সম্পদ দিয়ে ইউক্রেনকে সহায়তা, মস্কো কী করবে?
ইউরোপীয় ইউনিয়নের নেতারা বর্তমানে একটি বড় 'ক্ষতিপূরণ পরিকল্পনা' নিয়ে আলোচনা করছেন। যেখানে ইউক্রেনের পুনর্গঠনের জন্য জব্দ করা রাশিয়ার রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে প্রায় ১৬৪ বিলিয়ন ডলার ঋণ দেওয়া হবে। এই অর্থ দিয়ে ইউক্রেন ইউরোপীয় অস্ত্র কিনতে পারবে এবং যুদ্ধ শেষ হওয়ার পর দেশের পুনর্গঠনের কাজেও ব্যবহার করতে পারবে।
