পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ এল শূন্যরেখায়
সীমান্তের শূন্যরেখায় ভারতীয় নাগরিক জব্বার মণ্ডলের মরদেহ শেষবারের মতো দেখলেন তার মেয়েসহ বাংলাদেশি স্বজনরা। দু'দেশর সীমান্তরক্ষী বাহিনীর সহযোগিতায় ১ অক্টোবর বুধবার যশোরের শার্শা ধান্যখোলা বিওপির অধীন মেইন পিলার ২৫/৬-এস সংলগ্ন স্থানে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ দেখার ব্যবস্থা করা হয়। পতাকা বৈঠকে বিজিবি'র যশোর ৪৯ ব্যাটালিয়ন ও ভারতের বিএসএফ ৬৭ ব্যাটালিয়নের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
