খাগড়াছড়ির গুইমারা সহিংসতা তদন্তে ৫ সদস্যের কমিটি
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় রামসু বাজারে ২৮ সেপ্টেম্বর রোববার সংঘর্ষে তিন জন নিহত ও ১৬ জন আহত হন। ঘটে আগুন দেওয়ার ঘটনা। এসব তদন্তে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। এ ছাড়া ক্ষয়ক্ষতি নিরূপণ, নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনে কাজ করছে প্রশাসন। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার রামসু বাজার এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এসব জানান খাগড়াছড়ির প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেই তুলে নেওয়া হবে ১৪৪ ধারা।
