বিফ বোরগিনিয়োঁ
বিফ বোরগিনিয়োঁ একটি ক্লাসিক ফরাসি রেসিপি, যেখানে গরুর মাংস ধীরে ধীরে রসুন, গাজর, পেঁয়াজ, থাইম, বেফ, বেকন এবং মাশরুম দিয়ে রান্না করা হয়। এটি সাধারণত চুলায় বা ওভেনে লম্বা সময় ধরে রান্না করা হয় যাতে মাংস একদম নরম ও সুস্বাদু হয়। ঝটপট রান্নার অনুষ্ঠান টিবিএস-কনকা লেটস কুকের আজ দেখবেন সিজন ২'র ৩৭ তম পর্ব। রান্নার নতুন নতুন পর্ব আপনারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ইউটিউব ও ফেইসবুক পেইজে উপভোগ করতে পারবেন। এই পর্বের উপস্থাপনা করেছেন রুবাইয়া এশা, রন্ধনশিল্পী আনিশা বিনতে কামাল।
