হেমায়েতপুর-সিঙ্গাইর আঞ্চলিক মহাসড়কের বেহাল দশা
হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক হয়ে প্রতিদিন শতাধিক ছোট-বড় যানবাহন যাতায়াত করে পাটুরিয়া ও আরিচা ফেরিঘাটে। গুরুত্বপূর্ণ এই সড়কের এখন বেহাল দশা। অবহেলা-অযত্নে সড়কে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই এই সড়কে যাতায়াত করতে হচ্ছে চালক-যাত্রীদের।
