বিতর্কিত আইন দিয়ে দল নিষিদ্ধ করলে তা স্থিতিশীল হবে না: মায়েদ
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন রোড টু ইলেকশন। এই পর্বের অতিথি ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু ও জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় একাত্তর হলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ। অনুষ্ঠানে মেঘমল্লার বলেন, ক্ষমতা হারানোর শঙ্কায় অনেকে নির্বাচন দীর্ঘায়িত করতে চাচ্ছে। আর মায়েদ বলেন, শুধু মৌখিক বা বিতর্কিত আইন দিয়ে দল বা সংগঠন নিষিদ্ধ করলে তা স্থিতিশীল হবে না। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
