সোনম ওয়াংচুকের গ্রেপ্তারে লাদাখে বিক্ষোভ থামবে?
পৃথক রাজ্য মর্যাদার দাবিতে ২৪ সেপ্টেম্বর ব্যাপক বিক্ষোভ হয় ভারতের লাদাখে। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে নিহত হয় ৪ জন। আর এ ঘটনায় বিক্ষোভকারীদের উস্কে দেওয়ার অভিযোগে এবার গ্রেপ্তার করা হয়েছে শিক্ষাবিদ ও আন্দোলনের অন্যতম মুখপাত্র সোনম ওয়াংচুককে।
