কাঞ্চননগর বিদ্যালয়: অফিসরুমে ক্লাস, শূন্য পদের বোঝা
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ডলু রাবারবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। ছাদ ফেটে, পলেস্তারা খসে, রড বেরিয়ে এসেছে। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের প্রায় ১০০ জন শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে সেমিপাকা কক্ষে ক্লাস করছে। ভবনটি এতটাই বিপজ্জনক যে শিক্ষক-শিক্ষার্থীরা সর্বদা আতঙ্কে থাকেন। দীর্ঘ ১০ বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। কক্ষ সংকটে একটি কক্ষেই চলছে শ্রেণি ও দাপ্তরিক কার্যক্রম। অভিভাবকরা বলছেন, ঝুঁকির কারণে অনেকে ঝরে পড়ছে।
