পাকিস্তানের পারমাণবিক জুয়া: মধ্যপ্রাচ্যে নতুন খেলা
পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সাম্প্রতিক একটি প্রতিরক্ষা চুক্তি চিন্তার ভাঁজ ফেলেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের কপালে। সৌদি আরব যদি মনে করে- ইরান পারমাণবিক ক্ষমতা বাড়াচ্ছে, তবে তারা নিজেরাও যেতে পারে পারমাণবিক সক্ষমতা অর্জনের পথে। চুক্তিটি ইঙ্গিত দিচ্ছে এমন কিছুরই।
