লাদাখে আন্দোলনের নেপথ্যে থাকা কে এই সোনম ওয়াংচুক?
পৃথক রাজ্যের দাবিতে ভারতের লাদাখে চলমান আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন সেখানকার পরিবেশ আন্দোলনকারী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। এই সোনম ওয়াংচুকের জীবন নিয়েই তৈরি হয়েছিল আমির খানের জনপ্রিয় সিনেমা 'থ্রি ইডিয়টস'। পর্দায় তাঁর চরিত্রের নাম ছিল র্যাঞ্চোরদাস শ্যামলদাস চ্যাঞ্চোড় ও ফুংসুখ ওয়াংড়ু।
