উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বিপাকে ফায়ার ফাইটার শামীমের পরিবার
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুনে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ২৩ সেপ্টেম্বর বঙ্গবাজারে শামীমের জানাজায় অংশ নিয়ে এই প্রতিক্রিয়া জানান তিনি। শামীম ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানার আগুন নেভাতে গিয়ে শতভাগ দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারত ছিলেন। বিকাল তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি স্ত্রী, তিন সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
