ইউএস অ্যাম্বাসি আওয়ামী সন্ত্রাসীদের হামলার সুযোগ করে দিয়েছে: সামান্তা শারমিন
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, ইউএস অ্যাম্বাসিতে কারা চাকরি করছে জানার চেষ্টা করুন। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে নানা সময়ে এনসিপি'র ওপর হামলা হয়েছে। তবে তার কোন বিচার হয়নি। ফলে বিদেশের মাটিতে এমন ঘটনা ঘটানোর সাহস পেয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।
