ভিসা ফি বাড়ানোয় কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যুক্তরাষ্ট্র?
নানা ইস্যুতেই সম্প্রতি ভারতের সঙ্গে দ্বন্দ্ব বেড়েছে যুক্তরাষ্ট্রের। তবে শুল্ক ইস্যুর সূত্র ধরে ট্রাম্প-মোদির বন্ধুত্বে ধরেছে ফাটল। অবস্থা বেগতিক বুঝতে পেরে চীনের সঙ্গে সখ্যতা গড়ে তুলতে চাইছেন মোদি। যা আরও খেপিয়ে তুলেছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। যার বহিঃপ্রকাশ দেখা গেলো যুক্তরাষ্ট্রের H-1B বা দক্ষ কর্মী ভিসা ফি ৫০ গুণ তথা ১ লাখ ডলারে উন্নীত করার মাধ্যমে।
