শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: ইসি সচিব
শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। বিকল্প প্রস্তাব পাঠাতে হবে। ২৩ সেপ্টেম্বর ইসিতে এক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন নির্বাচন কমিশন- ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, "এনসিপি প্রতীক চেয়ে আবেদন করেছে। কিন্তু তালিকায় শাপলা প্রতীক না থাকায় আমরা তাদের জানিয়েছি বিকল্প প্রস্তাব পাঠাতে।"
