DeepSeek কে হারাতে Nvidia-OpenAI এর নতুন কৌশল!
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে শত বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। এটি একটি কৌশলগত অংশীদারিত্ব। এর মাধ্যমে ওপেনএআই–এর কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামোতে অন্তত ১০ গিগাওয়াট ক্ষমতার এনভিডিয়া চিপ ব্যবহার করা হবে। বিশ্বব্যাপী এআই খাতে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মধ্যে নতুন মাইলফলক হিসেবে কাজ করবে এই চুক্তি। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধ্বে প্রাথমিক ধাপের স্থাপনা চালু হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
