রাজস্ব আদায় বাড়লেও পূরণ হয়নি লক্ষ্যমাত্রা
২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে যা ছিল ৪৫ হাজার ৫ কোটি ১৬ লাখ টাকা। অর্থাৎ বছর ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে প্রায় ২১ শতাংশ।
