ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে কে কী বলছে?
১৯৮৮ সালে প্যালেস্টাইন জাতীয় কাউন্সিল ঘোষণার পরপরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বেশিরভাগ দেশ। পরবর্তীতে সে তালিকা কেবল লম্বা হয়েছে। সবমিলিয়ে এ সংখ্যা এখন দেড়শ ছুঁইছুঁই। অথচ গাজাবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তখনো ইসরায়েলি বাহিনীর হাতে মরতে হয়েছে ফিলিস্তিনিদের, এখনো হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর তো ইসরায়েলি বর্বরতা সব সীমা অতিক্রম করেছে। এ অবস্থায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে গড়ে উঠছে আন্দোলন। এতে নড়ে যাচ্ছে সরকারের ভিত। গদি বাঁচাতে তাই একরকম বাধ্য হয়েই এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। পথে আছে পর্তুগাল ও ফ্রান্সও। কিন্তু প্রশ্ন হলো-তাদের এ স্বীকৃতি কি গাজায় গণহত্যা বন্ধে কোনো কার্যকর ভূমিকা রাখবে?
