সংস্কারের জন্য একটি শক্তিশালী সরকার দরকার, ফ্যাসিস্ট না: ড. ফাহমিদা
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন রোড টু ইলেকশন। এই পর্বের অতিথি সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। অনুষ্ঠানে দেশের চলমান রাজনীতি, অর্থনীতি, দুর্নীতিসহ অনেক বিষয়ে আলোকপাত করেন ড. ফাহমিদা। তিনি বলেন, সংস্কারের জন্য একটি শক্তিশালী সরকার দরকার, ফ্যাসিস্ট না। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
