পাকিস্তান-সৌদি চুক্তি নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?
পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত নতুন প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রাজনীতিতে যোগ করেছে নতুন মাত্রা। চুক্তি অনুযায়ী, যে কোনো এক দেশের বিরুদ্ধে আক্রমণ অন্য দেশের বিরুদ্ধেও আক্রমণ হিসেবে বিবেচিত হবে। বিশ্লেষকদের মতে, এটি শুধু পাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা কৌশল নয়, বরং পুরো আরব অঞ্চলের নিরাপত্তা কাঠামোয় প্রভাব ফেলতে পারে।
