পিআর নিয়ে গণভোট চায় ইসলামী আন্দোলন
গণভোটের মাধম্যে পিআর বিষয়ে সমাধান চেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ১৮ সেপ্টেম্বর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেন, যদি ঐকমত্য কমিশনে আপনারা সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে সহজ কথা, আপনারা গণভোট দেন।
