পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
পাকিস্তানের ওপর কেউ হামলা চালালে সৌদি আরব তাদেরকে রক্ষায় এগিয়ে আসবে। আবার সৌদি আরবের ওপর কেউ আগ্রাসন চালালে পাকিস্তানও সৌদি আরবকে রক্ষায় এগিয়ে আসবে। ঠিক এমনই এক ঐতিহাসিক চুক্তি করেছে এই দুই দেশ। পাকিস্তান ও সৌদি আরব ১৭ সেপ্টেম্বর এই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে।
