মার্কিন শুল্ক: ভিয়েতনামের জয় নাকি পরাজয়?
ঢাকঢোল পিটিয়ে গত জুলাইয়ে বিশ্বব্যাপী উচ্চ শুল্কের বোঝা চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ থেকে রক্ষা পেতে স্বল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ভিয়েতনাম। এরপর পেরিয়েছে ১ মাস। ট্রাম্প ট্যারিফের ধাক্কা কতটা সামাল দিতে পেরেছে রপ্তানিমুখী অর্থনীতির দেশটি? মার্কিন শুল্কের প্রভাব কতটা পড়ল ভিয়েতনামে?
