নেপাল-কম্বোডিয়ায় চীনের সক্রিয়তা: যুক্তরাষ্ট্রের জায়গা পূরণের চেষ্টা?
বিশ্বব্যাপী উন্নয়ন সহায়তায় দীর্ঘদিন শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, তবে ট্রাম্পের 'আমেরিকা ফার্স্ট' নীতি ইউএসএইডের কার্যক্রমে বড় ধাক্কা দেয়, যা চীনের জন্য নতুন সুযোগ এনে দিয়েছে। তবু চীনের বার্ষিক সহায়তা মাত্র ৫–৮ বিলিয়ন ডলার, যেখানে যুক্তরাষ্ট্র ব্যয় করে প্রায় ৬৩ বিলিয়ন। অভ্যন্তরীণ দারিদ্র্য, অর্থনৈতিক সীমাবদ্ধতা ও জনগণের আপত্তির কারণে প্রেসিডেন্ট শি জিনপিংকে বিদেশি সহায়তায় সতর্ক থাকতে হচ্ছে। নেপাল ও কম্বোডিয়ার মতো কৌশলগত দেশগুলোতে চীন সক্রিয় হলেও রাতারাতি যুক্তরাষ্ট্রের বিকল্প হওয়া এখনো কঠিন। আন্তর্জাতিক রাজনীতির এই পালাবদলে চীন কতটা অগ্রসর হতে পারে, তা নিয়েই এই প্রতিবেদন।
