সাবুদানা ফ্রুটস ডেজার্ট
সাবুদানা ফ্রুটস ডেজার্ট একটি সহজ এবং সুস্বাদু ডেজার্ট, যা সাবুদানা, দুধ, চিনি এবং বিভিন্ন ফল দিয়ে তৈরি করা হয়। এটি সাধারণত পুডিংয়ের মতো ঘন হয় এবং ঠান্ডা করে পরিবেশন করা হয়, যা গরমের দিনে বা ইফতারের জন্য একটি দারুণ স্বাস্থ্যকর খাবার। ঝটপট রান্নার অনুষ্ঠান টিবিএস-কনকা লেটস কুকের আজ দেখবেন সিজন ২'র ৩৫ তম পর্ব। রান্নার নতুন নতুন পর্ব আপনারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ইউটিউব ও ফেইসবুক পেইজে উপভোগ করতে পারবেন। এই পর্বের উপস্থাপনা করেছেন রুবাইয়া এশা, রন্ধনশিল্পী মোহসিনা আক্তার দীতি।
