হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক আইনমন্ত্রী আনিসুলকে
জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকায় হাদিস মিয়া নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া নিউমার্কেট থানাধীন এলাকায় মো. মাজেদুল ইসলামকে হত্যাচেষ্টায় মামলায় নীলফামারী-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলের দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। পুলিশের দুই আবেদনের প্রেক্ষিতে ১৫ সেপ্টেম্বর সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ মিজবাহ উর রহমানের আদালত এসব আদেশ দেন।
