মুচলেকা দিয়ে জামিন পেলেন ডাকসুর ভিপিপ্রার্থী জ্বালাময়ী জালাল
ডাকসুর ভিপিপ্রার্থী জ্বালাময়ী জালালের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। ১১ সেপ্টেম্বর দুপুরে শুনানি শেষে তাকে জামিনের আদেশ দেন ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত। রুমমেটকে হত্যাচেষ্টার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু নির্বাচনের স্বতন্ত্র ভিপিপ্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
