ডাকসু নির্বাচনে কে উড়াচ্ছে বিজয় নিশান?
ডাকসু নির্বাচনের ভোট গণনা শেষে চলছে চূড়ান্ত ফল ঘোষণা। ডাকসুতে এবার মোট ভোটারের সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন; যার মধ্যে বিভিন্ন পদে রয়েছেন ৬২ জন ছাত্রী। আর প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াই করেন ১ হাজার ৩৫ জন।
