‘নেপো কিডস’ কারা, তাদের ওপর ক্ষুব্ধ কেন নেপালি তরুণরা?
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এক্সসহ দুই ডজনেরও বেশি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ায় রাজধানী কাঠমান্ডুর রাস্তায় নেমে এসেছে হাজার হাজার তরুণ। নেপালের দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এ বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত এবং আহত হয়েছে দুই শতাধিক।
