নেপালেও কি গণঅভ্যুত্থান আসন্ন?
রাজনৈতিক দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে রাজধানী কাঠমান্ডুসহ নেপালের বিভিন্ন শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন ছাত্ররা। বিক্ষোভকারীরা সংসদ ভবনে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টাও করে। এতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ঘটে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট। কী ঘটছে নেপালে? নেপালেও কী গণঅভ্যুত্থান আসন্ন? এসব বিষয়ে টিবিএস পডকাস্টে শাওন হাসনাতের সঙ্গে কথা বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর। কী বলেছেন তিনি চলুন জেনে নেই।
