নেতাকর্মীদের যে বিষয়ে সতর্ক করলেন তারেক রহমান
গণতন্ত্রের প্রতি যেকোনো হুমকি মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি বলেন, কোথাও হয়তো কেউ কেউ কিছু করার চেষ্টা করছে। যার কারণে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হতে পারে। এজন্য নেতাকর্মীদের সজাগ থাকআর আহ্বান জানান তারেক রহমান।
