কেন পার্লামেন্ট দখল নিল নেপালের জেন-জিরা?
দুর্নীতির বিরুদ্ধে কিছুদিন ধরেই আওয়াজ উঠছিল নেপালে। সরকারের অনিয়মের বিরুদ্ধে সামাজিকমাধ্যমে করা হচ্ছিল তুমুল সমালোচনা। এ অবস্থায় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবসহ ২০ টিরও বেশি মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা। এর পরপরই ক্ষোভে ফুঁসে ওঠে তরুণরা। চূড়ান্ত পর্যায়ে ৮ সেপ্টেম্বর পার্লামেন্ট দখলে নিয়েছে জেন জিরা।
